সিলেট

ভারতের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সিলেট, ০৭ মার্চ – সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পর খাসিয়াদের হামলায় শাহেদ মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত শাহেদ সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত দিয়ে শাহেদ মিয়া ভারতে প্রবেশ করেন। একপর্যায়ে সেখানকার স্থানীয় চোরাকারবারি খাসিয়াদের সঙ্গে দ্বন্দ্বে জড়ান শাহেদ। এ এসময় খাসিয়াদের হামলায় তার তার মৃত্যু হয়। বিষয়টি পরে বিজিবি অবগত করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে।

শুক্রবার (৭ মার্চ) বিকালে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

তিনি জানান, ভারতীয় খাসিয়াদের হামলায় শাহেদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মরদেহ দেশে আনতে প্রস্তুতি চলছে। এ ছাড়া এ ঘটনায় বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

সূত্র: বাংলা ট্রিবিউন
আইএ/ ০৭ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language