নওগাঁ

নওগাঁয় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

নওগাঁ, ০৩ মার্চ – নওগাঁয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখার সভাপতি অমিত কুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) দুপুরের উপজেলার সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি সাহাগোলা এলাকায় বলে জানা গেছে।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন, গ্রেপ্তার অমিত কুমারের বিরুদ্ধে রাজনৈতিক মামলা আছে। মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে। সেই মামলার প্রেক্ষিতে আজ দুপুরে সাহেবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ মার্চ ২০২৫


Back to top button
🌐 Read in Your Language