নারায়নগঞ্জ

স‌রিষা খে‌তে শামীম ওসমান, ফেসবু‌কে ভাইরাল!

নারায়ণগঞ্জ, ২২ জানুয়ারি- যে কোন কর্মকান্ডেই শামীম ওসমান থাকেন আলোচনায়। হোক সেটা রাজনীতি কিংবা অন্য কোন কিছুতেই। এবার একটি ছবি বেশ আলোচিত তথা ভাইরাল হয়ে উঠেছে। একটি সরিষা ক্ষেতে ছবির পোজ দিয়েছেন তিনি। আর একমাত্র ছেলে অয়ন ওসমানের পেজে সেটা আপলোডের পরেই ভাইরাল হয়ে উঠে।

‘স‌রিষা খে‌তে শামীম ওসমান’ এমন এ‌কটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২২ জানুয়ারী বিকাল থে‌কে বি‌ভিন্ন জ‌নের ওয়া‌লে ভাস‌ছে।

আরও পড়ুন :  শামীম ওসমানের স্ত্রী-পুত্র রাজনীতিতে পা রাখলেন

প্র‌তি‌টি পোস্টে হ‌তে থা‌কে মন্তব্য ও লাইক। একটি দুটি নয়, শ’য়ে শ’য়ে, হাজারে হাজার।

মন্তব্যকারীদের মধ্যে আছেন শামীম ওসমানের সারাদেশের সাধারণ ভক্ত থেকে শুরু করে দৃশ্যত: নানা শ্রেণি পেশার লোকজন। অনেকেই এমপি শামীম ওসমানের ছবির অবস্থিত স‌রিষা খে‌তের স্থান নিয়ে মন্তব্য করেছেন। কেউ কেউ বলেছেন বন্দরের। কেউ আবার বলেছেন, জেলার বাহিরে।

তবে, শামীম ওসমানের ঘনিষ্ট এক জন আমাদের এই প্রতিবেদককে জানিয়েছেন, স‌রিষা খে‌তের ছবিটি তোলা হয়েছে কিশোরগঞ্জে।

মন্তব্যে রবিউল হাসান নামের একজন লিখেছেন, ‘হিরা মহলের একেক জন হিরা’।

কেউ মন্তব্য করেছেন, ‘দোয়া ও শুভ কামনা রইলো লিডার।’

সূত্র: বিডি২৪লাইভ

আর/০৮:১৪/২২ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language