ঢাকা

রাজধানীর জুরাইনের বিক্রমপুর প্লাজার আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ১৭ জানুয়ারি – রাজধানীর জুরাইনে বিক্রমপুর প্লাজার আন্ডারগ্রাউন্ডের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুটি দল প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় শনিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত সদস্য মাহ্ফুজ রিবেন এই তথ্য নিশ্চিত করে জানান, আগুনে ভবনের আন্ডারগ্রাউন্ডে থাকা দুইটি দোকান পুড়ে গেছে।

আরও পড়ুন : কিশোরগঞ্জের নিকলীতে ভাসমান নৌকায় আগুন, মৃত্যু ২

মাহ্ফুজ রিবেন জানান, রাত পৌনে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর বিক্রমপুর প্লাজার আন্ডারগ্রাউন্ডের দুটি দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ টাকা বলে জানা গেছে। তবে এতে আহত কিংবা নিহতের কোনও ঘটনা ঘটেনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এ/ ১৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language