সিলেট

সিলেট ওসমানী বিমানবন্দরে দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

সিলেট, ২৯ আগস্ট – সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে যাওয়ার সময় যুবলীগের দুই নেতা আটক করা হয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে ৫টার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে।

তারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার কথা ছিল। বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান।

আটকৃতরা হলেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।

বিমানবন্দর সূত্রে জানা যায়, তারা দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে সিলেট বিমানবন্দরে যান। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। বিকেল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। শেখ হাসিনার পতনের পর দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের এয়ারপোর্ট থানায় সোপর্দ করা হয়।

এয়ারপোর্ট থানার ওসি মো. আনিসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সৌদি আরবে পালিয়ে যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তারা আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বড়লেখার মামলায় চালান দেওয়া হবে।

সূত্র: কালবেলা
আইএ/ ২৯ আগস্ট ২০২৪


Back to top button
🌐 Read in Your Language