অন্যান্য

প্যারিস অলিম্পিকে প্রথম দুই স্বর্ণ চীনের

প্যারিস, ২৭ জুলাই – প্যারিস অলিম্পিকের প্রথম দুটি স্বর্ণপদকই জিতেছে চীন। শুটিংয়ের পর এবার ডাইভিংয়েও সোনা জিতেছে চাইনিজরা। সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ের স্বর্ণ জিতেছে চীনের মেয়েরা।

ফাইনালে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রকে। সারাহ বেকন-কাসিদি কুক মার্কিন জুটিকে হারিয়েছেন চীনের চাং ইয়ানি-চেন ইউয়েন জুটি। এই ইভেন্টে রৌপ্য জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন।

এর আগে শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতে স্বর্ণপদক নিজেদের করে নিয়েছে চাইনিজরা। ফাইনালে তারা হারিয়েছিল দক্ষিণ কোরিয়াকে। কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়ে অলিম্পিকের প্রথম সোনা জিতেছে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৭ জুলাই ২০২৪


Back to top button