জাতীয়

সোমবার থেকে টিসিবির পণ্য পাবেন ফ্যামিলি কার্ডধারীরা

ঢাকা, ০৭ জুলাই – আগামীকাল সোমবার থেকে ঢাকা মহানগরসহ সারা দেশে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

রোববার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।

জানা গেছে, টিসিবির কার্যক্রমটি সোমবার (৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর বনানীর কড়াইল টি অ্যান্ড টি কলোনি আনসার ক্যাম্প মাঠে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাং সেলিম উদ্দিন উদ্বোধন করবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিম্নআয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) সাশ্রয়ীমূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।

সূত্র: কালবেলা
আইএ/ ০৭ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language