ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও, ০৫ জুলাই – ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বিএসএফের গুলিতে মো. রাজু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত রাজু বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের গড়িয়ালী গ্রামের হবিবর আলীর ছেলে বলে জানা গেছে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, ঠাকুরগাঁও ৫০ বিজিবির নগরভিটা সীমান্তের পিলার নম্বর ৩৭৬/৫ এস নামক স্থানে বৃহস্পতিবার রাত ১টার দিকে গরু চোরাকারবারি করতে গেলে গুলিবিদ্ধ হন রাজু। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। তার মরদেহ বিএসএফের কাছে রয়েছে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ বলেন, আমরা ঘটনা শুনেছি। তবে তিনি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান নিশ্চিত হতে পারিনি। পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান করেছি। বৈঠকের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৫ জুলাই ২০২৪


Back to top button
🌐 Read in Your Language