চট্টগ্রাম

চট্টগ্রামে ডা. শাহাদাতের প্রচারে হামলা-ভাঙচুর

চট্টগ্রাম, ১১ জানুয়ারি- চসিক মেয়র নিবার্চনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নিবার্চনী প্রচারণার নগরীর তিনটি স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণার শুরুর পর সোমবার সকাল সাড়ে ১১টায় ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ডের পল্টন মোড়ে ডা. শাহাদাত হোসেনের নির্বাচনী পোস্টার লাগানোর সময় আওয়ামী লীগের কর্মীরা ধানের শীষের পোস্টার ছিঁড়ে ফেলে।

ধানের শীষ সমর্থিত নেতাকর্মীদের উপর হামলা করে মোবাইল ছিনিয়ে নেয় এবং পোস্টার বহনকারী ভ্যান গাড়িটি নিয়ে যায়। এরপর দুপুর ১২ টায় ২৬ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের হালিশহর বি ব্লক এলাকায় মহিলা সমাবেশে ডা. শাহাদাত হোসেন করোনা মহামারী প্রকোপ থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

আরও পড়ুন : কিশোর গ্যাং একটি বড় সমস্যা: আইজিপি

সেখান থেকে যাওয়ার পর নৌকা সমর্থিত সন্ত্রাসীরা চট্টগ্রাম মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক আঁখি সুলতানাসহ মহিলা দলের কর্মীদের গায়ে হাত দিয়ে শারীরিকভাবে লাঞ্চিত করে এবং তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে ভাঙচুর করে।

৩৫ নম্বর বক্সির হাট ওয়ার্ডে দুপুর ২টায় খাতুনগঞ্জ এলাকায় ওয়ার্ড বিএনপির নেতাদের সঙ্গে ডা. শাহাদতে হোসেনের নিবার্চন পরিচালনা কমিটির সঙ্গে নিবার্চন কার্যক্রম বিষয় নিয়ে মত বিনিময়কালে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ তাদেরকে ঘেরাও করে ফেলে। এতে এলাকার লোকজন ও ভোটাদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে।

এছাড়াও বিকাল সাড়ে ৪টায় ১৮ নম্বর পূর্ব বাকলিয়ার ওয়াজাইর পাড়ায় সিএনজি করে ডা. শাহাদাত হোসেনের নিবাচনী প্রচার মাইকে সন্ত্রাসী হামলা করে এবং সিএনজি গাড়ি ভাঙচুর করে। উক্ত সন্ত্রাসী হামলায় ছাত্রদল কর্মীর আহমেদ, যুবদল কর্মী মোহাম্মদ ফারুক ও সিএনজি চালক জাকের হোসেন গুরুতর আহত হয়।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language