চট্টগ্রাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতা বহিষ্কার

চট্টগ্রাম, ১০ জানুয়ারি- সুনির্দিষ্ট অভিযোগ থাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিএনপির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন :  বিএনপি নেত্রী খালেদা জিয়ার মতামতের অপেক্ষায়

চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দীন এবং মো. লেয়াকত আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মজিবুর রহমানকে দলে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে সতর্ক করা হয়েছে।

সূত্র: বার্তা২৪

আর/০৮:১৪/১০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language