ঢালিউড

মসজিদে পুত্রের আজানে উচ্ছ্বসিত নায়ক সাইমন

ঢাকা, ২৬ এপিল – ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়ক সাইমন সাদিক। এবারের ঈদে তার অভিনীত ‘মায়া’ সিনেমা মুক্তি পেয়েছে। যা প্রশংসিত হয়েছে দর্শকমহলে। এ কারণে আনন্দিত অভিনেতা। তবে এবার সিনেমা নয়, অন্য কারণে উচ্ছ্বসিত এ নায়ক।

এ অভিনেতা ব্যক্তিজীবনে দুই সন্তানের বাবা। তাদের সঙ্গে বিভিন্ন সময় খুনসুটির ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। যা দেখে মুগ্ধ হয়ে থাকেন ভক্তরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সোয়া পাঁচটায় ফেসবুকে বড় ছেলে সাইয়ান সাদিকের আজান দেয়ার একটি ভিডিও পোস্ট করেছেন সাইমন সাদিক। ভিডিওটি পোস্ট হতেই তাতে বিভিন্ন রিঅ্যাকশন ও প্রশংসামূলক মন্তব্য করতে থাকেন নায়কের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এ ব্যাপারে সাইমন সাদিক বলেন, আমি ঢাকায় লালমাটিয়ায় থাকি। সেখানে নিয়মিত হাউজিং কমিউনিটি মসজিদে যাওয়া-আসা আছে। আমার বড় ছেলেও সেখানে যায়। সে আরবি পড়ে। আজ প্রথমবার মসজিদে আসরের আজান দিয়েছে সে। এটি আমার কাছে খুবই আনন্দের। সন্তানরা নিয়মিত পড়ালেখার পাশাপাশি ধর্ম চর্চা করছে। আর বাবা হিসেবে গর্বিত আমি।

আইএ/ ২৬ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language