শিক্ষা

সাত কলেজের সমন্বয়কের দায়িত্বে ঢাবি উপ-উপাচার্য

ঢাকা, ৫ জানুয়ারি- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের নতুন প্রধান সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এস মাকসুদ কামাল।

সর্বশেষ সিন্ডিকেটে তাকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়। এর আগে এ দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) ডিনের উপর ন্যস্ত ছিল।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নির্দেশনায় পরীক্ষা নিয়ন্ত্রক বাহলুল হক চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ দায়িত্ব নিশ্চিত করা হয়।

চিঠিতে বলা হয়, ৪ জানুয়ারি উপাচার্য সাত কলেজের কার্যক্রম সরকারি সাত কলেজের পরীক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য প্রধান সমন্বয়কারীর দায়িত্ব উপ-উপাচার্যের (শিক্ষা)উপর অর্পণ করেছেন৷

আরও পড়ুন : রোল নম্বরের পরিবর্তে শিক্ষার্থীদের আইডি নম্বর দেয়ার নির্দেশনা মাউশির

উল্লেখ্য, অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজ হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ১ লাখ ৬৭ হাজার ২৩৬ শিক্ষার্থী ও ১ হাজার ১৪৯ শিক্ষক রয়েছেন।

সূত্র: ইত্তেফাক

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language