চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

চুয়াডাঙ্গা, ১৪ এপিল – চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই যুবকের মৃত্যু হয়েছে। এসময় আরও একজন আহত হয়েছেন। গতকাল শনিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার পারলক্ষীপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বুড়া গ্রামের সেন্টু মিয়ার ছেলে খালিদ হোসেন (১৮) ও একই গ্রামের আরিফুল ইসলামের ছেলে তামিম হোসেন (১৮)। আহত সজিব আলী (১৯) চুয়াডাঙ্গা সদর উপজেলার সিন্দুরিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ জানান, রাতে কুষ্টিয়ায় একটি কনসার্টে গিয়েছিলেন ওই তিন যুবক। পরে একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। এসময় পারলক্ষীপুর গ্রামে পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান খালিদ ও তামিম। গুরুতর আহত হন সজিব। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৪ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language