ঢালিউড

জানালেন নতুন তথ্য, যেমন মেয়ে পছন্দ জায়েদ খানের

ঢাকা, ১৩ এপিল – ঢাকাই সিনেমার নায়ক জায়েদ খান এবারও ‘ঈদ স্পেশাল জাগো তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন। ঈদের দ্বিতীয় দির রাত ৮টায় অনুষ্ঠানটি প্রচারিত হয়েছে।

‘ঈদ স্পেশাল জাগো তারকা’ অনুষ্ঠানে জায়েদ খান মুখোমুখি হয়েছিলেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসের। জায়েদ খান ও দেবাশীষ বিশ্বাস খোলামেলা আলোচনায় মগ্ন হন। প্রাণ খুলে কথা বলেন বিভিন্ন প্রসঙ্গে নিয়ে।

জায়েদ খান উপস্থাপক দেবাশীষ বিশ্বাসের সব প্রশ্নের অকপট জবাব দেন। তাকে প্রশ্ন করা হয় বিয়ে নিয়ে। বিয়ের জন্য কোন ধরনের পাত্রী চান জায়েদ খান? এমন প্রশ্নের জবাবে জায়েদ খান স্বভাবসুলভ ভঙ্গিতে সহাস্যে বলেন, “আমি যে ধরনের পরিবার থেকে আসছি সে অনুযায়ী ঘরোয়া মেয়ে চাই। এছাড়া আমি একটা কথা সব সময় বলি ‘আগে দর্শনধারী তারপর গুণবিচারি’। মানে দেখতে তাকে অবশ্যই সুন্দরী হতে হবে। যেন রাস্তা থেকে হেঁটে গেলে সবাই চেয়ে থাকে।”

জায়েদ খান হেসে হেসে আরও বলেন, ‘জায়েদ খানের বউ হবে তাকে তো অবশ্যই সুন্দরী হতে হবে! এর পাশাপাশি তাকে সৎ হতে হবে, তার প্রতিটি কাজকর্মে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। এগুলো হলেই চলবে। টাকা-পসয়াওয়াল পরিবারের মেয়ে হতে হবে- এটি আমার কাছে মোটেই বিবেচ্য বিষয় নয়।’

এদিকে এবারের ঈদে মুক্তি পেলো জায়েদ খানের সিনেমা ‘সোনার চর’। সিনেমাটি এরই মধ্যে অনেক দর্শকের মন জয় করেছে বলে জানা গেছে। চলতি বছরের ১৮ জানুয়ারি চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে এটি ছাড়পত্র পেয়েছে এটি।

‘সোনার চর’ সিনেমা প্রসঙ্গে জায়েদ খান বলেন, “আমার ক্যারিয়ারে সবচেয়ে বেশি শ্রম দেওয়া সিনেমা ‘সোনার চর’। এ সিনেমায় আমি একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির নাম মানিক। চরিত্রের প্রয়োজনে প্রায় দুই বছর চুল কাটিনি। লম্বা সময় ধরে চুল বড় করেছি। নিজেকে ভেঙেছি, গড়েছি। এখানে বদলে যাওয়া এক জায়েদ খানকে আবিষ্কার করবেন দর্শক।”

এ সিনেমায় জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।

আইএ/ ১৩ এপিল ২০২৪


Back to top button
🌐 Read in Your Language