নারায়নগঞ্জ

নিজ দলের নেতার বিরুদ্ধে আইভীর মামলা

নারায়ণগঞ্জ, ৪ জানুয়ারি- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়রসহ সভাপতি সেলিনা হায়াৎ আইভী।

আরও পড়ুন : ৯৪ টন বর্জ্য অপসারণ পান্থপথ কালভার্ট থেকে

আজ সোমবার (৪ জানুয়ারি) ঢাকা সাইবার ট্রাইব্যুনালে করা এ মামলায় একটি ইউটিউব চ্যানেলের প্রকাশক কানাডা প্রবাসী প্রদীপ দাসকেও বিবাদী করা হয়েছে। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে সিআইডিকে।

এ বিষয়ে খোকন সাহা জানান, মামলা করেছে শুনেছি তবে কোনও নথি এখনও হাতে পাইনি।

মামলায় উল্লেখ করা হয়েছে, সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে হিন্দুদের সম্পত্তি দখলের মিথ্যা অভিযোগ এনে হিন্দু লাইভস ম্যাটার নামে ইউটিউব চ্যানেলে বক্তব্য দিয়েছেন খোকন সাহা। ভিডিওতে আইভীকে হেয় করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ আইভীর। মামলায় ইউটিউব চ্যানেলের প্রকাশক ও সঞ্চালক প্রদীপ দাসকে প্রধান আসামি এছাড়া একই মামলায় খোকন সাহাকেও আসামি করা হয়েছে।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language