ঢাকা

ট্রাকচাপায় যাত্রাবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

ঢাকা, ৩ জানুয়ারি- রাজধানীর যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মহসীন আলী জানান, রায়েরবাগ ফুটওভার ব্রিজের সামনের রাস্তায় দ্রুতগামী একটি ট্রাকের চাপায় ওই ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন :  সেই দুই বোনের বাবার দেড় কোটি টাকা উধাও

তিনি আরও জানান, তবে মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য তাকে উদ্ধার করে রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ ও চালককে আটক করা রয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language