সিলেট

সিলেটে মধ্যরাতে কাভার্ডভ্যানে দুর্বৃত্তদের আগুন

সিলেট, ১৩ ডিসেম্বর – সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিলেট-জকিগঞ্জ মহাসড়কের ফুলবাড়ি ইউনিয়নের মাইজভাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, দুটি মোটরসাইকেলে ছয়জন যুবক এসে কাভার্ডভ্যানটির চালকের আসনে আগুন ধরিয়ে পালিয়ে যান। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

কাভার্ডভ্যানের চালক মোহাম্মদ আলমগীর বলেন, আমরা জকিগঞ্জের শাহগলি এলাকা থেকে সিলেটের লালাবাজারে আমাদের কোম্পানির ডিপোতে যাচ্ছিলাম। হঠাৎ দুটি মোটরসাইকেলে ছয়জন মুখোশধারী যুবক গাড়ির গতিরোধ করেন। পরে আমাকে ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে আগুন ধরিয়ে সরে যান। তারা চলে যাওয়ার পর আগুন নেভানোর চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ১৩ ডিসেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language