সাতক্ষীরা

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে ২ ভারতীয় নাগরিক নিহত

সাতক্ষীরা, ২৫ নভেম্বর – সাতক্ষীরায় ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৫ নভেম্বর) সকালে সাতক্ষীরা বিজিবি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছবি বিশ্বাস (৩৬) ও অসীম কুমার (৪৫)। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালক সজীব আহত হয়েছেন।

স্থানীয়রা জানান, সকালে খুলনা থেকে প্রাইভেটকারযোগে সাতক্ষীরায় আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় চালককে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহত দুই ভারতীয় নাগরিক মোংলায় রেলপথ মন্ত্রণালয়ের অধীনে চাকরি করতেন। তাদের মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৫ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language