ঢালিউড

এবার বুবলী-শেহজাদকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরিকল্পনা শাকিবের

ঢাকা, ১২ আগস্ট – এক মাসেরও বেশি সময় পর বাংলাদেশে ফিরলেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন অভিনেতা। শাকিবকে বরণ করতে বিমানবন্দরে যান প্রযোজক আরশাদ আদনান।

বাংলাদেশে ফিরেই শাকিব জানালেন, এবার শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন। শুধু তাই নয়, তাকে নিয়ে ঘুরে বেড়াবেন। যেহেতু শেহজাদ যাচ্ছে, স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায় বুবলীও থাকছেন এই সফরে।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, এবার আমেরিকায় গিয়েছিল জয়। জয়কে নিয়ে ঘুরে বেড়িয়েছি। তাকে একটা ভালো স্মৃতি দেওয়ার দরকার ছিল। জয়কে একটা ভালো স্মৃতি দেওয়ার চেষ্টা করেছি। এরপর শেহজাদকে নিয়ে যাব। শেহজাদকে নিয়ে ঘুরে বেড়াব। তাকে একটা ভালো স্মৃতি দিতে হবে। শিশুদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ।

দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, দেশের মানুষের ভালোবাসার কাছে আমার মাথা অবনত হয়ে আসে। আমি সাংবাদিক, ভক্তসহ এ দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আইএ/ ১২ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language