জাতীয়

করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪৪

ঢাকা, ০৬ আগস্ট – দেশে করোনাভাইরাসে রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ৪৭৪ জনে। একইসময়ে করোনা শনাক্ত হয়েছে ৪৪ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৪ হাজার ৭৭৯ জনে।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১১ হাজার ৭১৩ জন। ২৪ ঘণ্টায় ১৪৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৪৬০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ০১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৭ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ০৬ আগস্ট ২০২৩

Back to top button
🌐 Read in Your Language