ফরিদপুর

ফরিদপুরে বিএনপির নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ

ফরিদপুর, ৩০ জুলাই – ফরিদপুরে একে কিবরিয়া স্বপন নামে এক বিএনপি নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিবরিয়া স্বপন জেলা বিএনপির সদস্য সচিব।

রোববার রাত ৮টার দিকে তার বাসার সামনে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ব্যাপারে কিবরিয়া স্বপন তার নিজের ফেসবুক আইডিতে লেখেন, আজ রাত ৮.১৫ মিনিটে আমার বাসায় ককটেল বিস্ফোরণ ঘটেয়েছে সন্ত্রাসীরা। আমি তখন বাসায় ছিলাম। প্রশাসনের কাছে সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি করছি।

তবে এব্যাপারে কিবরিয়া স্বপনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে সরকারি বিরোধী যে আন্দোলন চলছে তা নস্যাৎ করতে বিরোধী পক্ষ এ ঘটনা ঘটিয়েছে। আমি এই হীন প্রচেষ্টার তীব্র নিন্দা জানাই। এছাড়া এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language