ঢাকা

ডুবে গেছে ওয়াটার বাস, উদ্ধারে ফায়ার সার্ভিস

ঢাকা, ১৬ জুলাই – রাজধানীর শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাটের বুড়িগঙ্গা নদীর অংশে যাত্রীসহ একটি ওয়াটার বাস ডুবে গেছে। সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুইটি ও সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে নৌ-পুলিশ।

রোববার (১৬ জুলাই) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, এটি তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় এতে থাকা অধিকাংশ লোক তীরে উঠে গেছেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নৌ-পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) হাসান বলেন, আজ রাত সোয়া ৮টার দিকে শ্যামবাজার থেকে কেরানীগঞ্জের তেলেরঘাট যাওয়ার বুড়িগঙ্গার নদীর অংশে একটি নৌযানের সঙ্গে ধাক্কা লেগে সরকারি একটি ওয়াটার বাস ডুবে গেছে। এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে নৌ-পুলিশ।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৬ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language