কুমিল্লা

প্রার্থিতা ফিরে পেলেন স্বতন্ত্র মেয়র প্রার্থীসহ ৩ জন

কুমিল্লা, ২৩ জুন – কুমিল্লার দেবিদ্বার পৌরসভার নির্বাচনে প্রাথমিক যাচাই বাছাইয়ে বাতিল ২ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী এবং ১ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন। তারা হলেন মেয়র প্রার্থী মো. আবুল কাশেম, মো. আবুল খায়ের এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী শারমিন আক্তার।

আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে বৃহস্পতিবার (২২ জুন) বিকালে তাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন আপিল কর্তৃপক্ষ ও কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।

উল্লেখ্য, ইভিএমের মাধ্যমে ২২ বছর পর আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে দেবিদ্বার পৌরসভার প্রথম নির্বাচন। গত ১৯ জুন প্রাথমিক বাছাইয়ে দাখিলকৃত কাগজপত্রের ত্রুটির কারণে ৭ জন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও ১ জন মহিলা কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। আগামী ২৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৬ জুন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৩ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language