যশোর

ভরণ-পোষণ চেয়ে দু’ছেলের বিরুদ্ধে মায়ের মামলা

যশোর, ১৫ ডিসেম্বর- বৃদ্ধ বাবা মাকে ভরণ পোষণ না দেয়া এবং মারপিটের অভিযোগে যশোরের চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের বৃদ্ধা মা জোহরা বেগম আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনি তার দুই ছেলের নামে পিটিশন দিয়েছেন।

সোমবার ওই পিটিশন দাখিলের পর দুই ছেলেকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন বলে জানিয়েছেন আইনজীবী রুহিন বালুজ। যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ অভিযোগটি গ্রহণ করেন। আসামিরা হলেন- ওই বৃদ্ধার দুই ছেলে লিটন ও ইব্রাহিম।

মামলার অভিযোগে জানা গেছে, সলুয়া গ্রামের বৃদ্ধ হাফিজুর রহমানের দুই ছেলে লিটন ও ইব্রাহিম একই বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। ছয় মাস ধরে তারা বৃদ্ধ মা ও পিতার ভরণ পোষণ দেন না। ফলে জোহরা বেগম তার বৃদ্ধ স্বামীকে নিয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটান।

আরও পড়ুন : দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে হাফিজ উদ্দিন ও শওকত মাহমুদকে ‘শোকজ’

গত ১৩ ডিসেম্বর বিকেলে জোহরা বেগম তার ছেলেদের কাছে ভরণ পোষণের দাবি করেন। এ সময় ছেলেরা তাদের ভরণ পোষণ দিতে পারবেন না বলে জানিয়ে দেন। এ নিয়ে কথাবার্তার এক পর্যায়ে ছেলের স্ত্রীরা জোহরা বেগমকে বেদম মারপিট করেন। অবশেষে তিনি ভরণ পোষণের দাবিতে আদালতে এ মামলা করেন।

সূত্রঃ বাংলাদেশ জার্নাল
আডি/ ১৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language