জাতীয়মধ্যপ্রাচ্য

তুরস্কে ধ্বংসস্তূপ থেকে ২৩ জনকে উদ্ধার বাংলাদেশি দলের

আঙ্কারা, ১৫ ফেব্রুয়ারি – তুরস্কে ভূমিকম্পে ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ২৩ জনকে উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল। এদের মধ্যে একজন জীবিত ও বাকি ২২ জন মৃত।

বুধবার বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার তুরস্কে যাওয়া বাংলাদেশের উদ্ধারকারী দলের সর্বশেষ এ পরিস্থিতি জানিয়েছেন।

তিনি জানান, তাদের কাছে আজকের (১৫ ফেব্রুয়ারি) সর্বশেষ তথ্য তুরস্ক থেকে পাঠানো হয়েছে। উদ্ধার অভিযানের শুরু থেকে এ পর্যন্ত সর্বমোট ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজনকে জীবিত, বাকি ২২ জনকে মৃত উদ্ধার করা হয়। এখনো সেখানে উদ্ধার অভিযান চলছে।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা গত ৮ ফেব্রুয়ারি রাত ১০টায় তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। পরে ৯ ফেব্রুয়ারি রাত ৯টা ৪৬ মিনিটে আদানা মিলিটারি এয়ার বেইসে পৌঁছায় বাংলাদেশের উদ্ধারকারী দল। সেখান থেকে তারা আদিয়ামান শহরে পৌঁছে অনুসন্ধান ও উদ্ধার কাজ শুরু করে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৫ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language