বগুড়া

লেখাপড়া জানা নেই বিধায় আমাকে কৌশলে ঠকানো হলো

বগুড়া, ০৩ ফেব্রুয়ারি – জাতীয় সংসদের উপনির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের আলোচিত প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষিতরা অশিক্ষিতদের সঙ্গে প্রতারণা করেন। তার প্রমান আমি নিজে। আমার লেখাপড়া জানা নেই বিধায় আমাকে ঠকানো হলো। কৌশলে ফলাফল পাল্টে আমার জয় ছিনিয়ে নেওয়া হলো। এটা শিক্ষিতরাই করেছে।

শুক্রবার হিরো আলম নিজ এলাকা বগুড়া সদরের এরুলিয়া এলাকা ছাড়াও কাহালু ও নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় ভোটার ও তার ভক্ত সমর্থকদের সঙ্গে দেখা করেন।

এসময় হিরো আলম বলেন, মানুষ অনেক শিক্ষিত লোকদের ভোট দিয়ে দেখেছে তারা ভোট নিয়ে জনগণের জন্য কিছুই করেনি। বরং অশিক্ষিতরাই দরিদ্র, গরীব মানুষের পাশে থেকেছে। আমিও গরীব, আমি চেয়েছিলাম গরীব মানুষের জন্য বৃহৎ আকারে কিছু করার।

হিরো আলম মোবাইলে বলেন, আমি পরাজিত হয়ে যে কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন আমার ভোটাররা। অনেকে কান্না করছেন আমার জন্য। আমাকে কি সান্ত্বনা দিবে উল্টো আমি তাদের সান্ত্বনা দিচ্ছি।

তিনি আরও বলেন, আমি শেষ দেখে ছাড়ব, আমার বিজয় ঠেকানোর জন্য উচ্চ আদালতে যাবো। আশা করি, আমি সঠিক বিচার পাবো।

সূত্র: সমকাল
এম ইউ/০৩ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language