দক্ষিণ এশিয়া

বিয়েতে মায়ের মতই সাজবেন বেনজির কন্যা

ইসলামাবাদ, ২৭ নভেম্বর- পাকিস্তানের অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী জারদারি পরিবারের মেয়ের বিয়ে নিয়ে কৌতূহল বেড়েই চলেছে। চলতি মাসের শেষের দিকেই (২৭ নভেম্বর) বাগদান। বর কে, কবে-কোথায় বিয়ে হচ্ছে- এসব নিয়ে আলোচনায় মেতেছে পাকিস্তানিরা। তাদের কৌতূহল এখন কনের পোশাক নিয়েও।

বিয়ের দিন কি পরছেন বাখতাওয়ার- এমন প্রশ্ন হাজারও মানুষের। শোনা যাচ্ছে, বাগদানের দিন বিয়ের অনুষ্ঠানে মায়ের মতো করেই বধূ সাজবেন বাখতাওয়ার। যে সাজে মা বেনজির ভুট্টো সেজেছিলেন আশির দশকে আসিফ আলি জারদারির সঙ্গে বিয়ের অনুষ্ঠানে।

আগামী ২৭ নভেম্বর দুবাইয়ের ধনাঢ্য ব্যবসায়ী মাহমুদ চৌধুরীর সঙ্গে বাগদান ও বিয়ে অনুষ্ঠিত হবে বাখতাওয়ারের। বিয়ে উপলক্ষে মা বেনজির ভুট্টোর সাজেই সাজবেন বাখতাওয়ারা, এমন গুঞ্জনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে পাকিস্তানের খ্যাতনামা ডিজাইন প্রতিষ্ঠান ‘রেশাম রেভাজ’।

১৯৮৭ সালে বেনজির ভুট্টোকে বউ সাজানোর দায়িত্ব তারাই পালন করেছিল। তাতে দেখা যায়, বধূর সাজে বসে আছেন বেনজির ভুট্টো। বেনজির ভুট্টো ২০০৭ সালে আততায়ীদের হাতে নিহত হন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language