হলিউড

১০ বছর পর অভিনয়ে ফিরলেন জেনিফার

লাস্যময়ী হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স রুপালি পর্দার আড়ালে ছিলেন। হলিউডে তিনিই প্রথম অভিনেত্রী যাকে অ্যাকশন ছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। সাধারণত এমন চরিত্রে নায়কদেরই অভিনয় করতে বেশি দেখা যায়। সেই ধারা ভেঙে দিয়েছিলেন জেনিফার।

সর্বশেষ ২০১২ সালে দেখা গিয়েছিল এই হলিউড অভিনেত্রীকে। এরপর দীর্ঘ ১০ বছর পেরিয়ে আবার নতুন রূপে ফিরে আসেন তিনি। ‘কজওয়ে’ ছবিটির মাধ্যমে শুধু অভিনেত্রী হিসেবে নয়, প্রযোজক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি।

আমেরিকান টিভি চ্যানেল অ্যাপল টিভিতে সম্প্রচারিত এ ছবিতে লিনসে নামে এক নারী সেনার ভূমিকায় অভিনয় করেছেন জেনিফার। যে চরিত্রটি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের মতো মানসিক সমস্যায় ভুগছে। যাকে যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার কিছু স্মৃতি তাড়িয়ে নিয়ে বেড়ায়। এ সমস্যা নিয়েই লড়াইয়ের ময়দানে হাজির হয় জেনিফার অভিনীত লিনসে চরিত্রটি।

নতুন ছবিটি বিষয়ে জেনিফার বললেন, গল্পটা খুব নিজের মনে হয়েছে। বহু দিন পরে এই অনুভূতি পেলাম। উইন্টার বোন, এক্স-মেন, মাদার, জয়, আমেরিকান হাসল, ডোন্ট লুক আপের মতো জনপ্রিয় ছবিগুলোতে কালজয়ী অভিনয় করেছেন জেনিফার লরেন্স।

আইএ/ ১০ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language