নেত্রকোনা

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১১ দোকান

আলপনা বেগম

নেত্রকোনা, ২৫ নভেম্বর- নেত্রকোনার হাটখোলা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুড়ে গেছে ১১ টি দোকান। বুধবার (২৫ নভেম্বর) ভোররাতে স্থানীয় কাপড় ব্যবসায়ী শফিকুলের দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বুধবার ভোররাতে হাটখোলা মধ্য বাজারে শফিকুলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নেত্রকোনা ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।

পরে নেত্রকোনা ফায়ার স্টেশনের ১টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মাঝে চাল ও মুদি দোকান, কাপড়ের দোকানসহ ১১টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আবু আব্দুল্লাহ মো. ছায়দুল্লাহ জানান, একসাথে ঘরগুলো। তাই একটি ঘরের আগুনে দ্রুত অন্যগুলোতেও ছড়িয়েছে। সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language