গবেষণা

চেহারা দেখেই বুঝতে পারি!

মনিরুজ্জামান

মানুষের মুখমণ্ডলকে(face) বলা হয় মনের আয়না। যুগে যুগে এ ধারণাই প্রচলিত হয়ে আসছে। এর ওপর ভিত্তি করে তৈরি হয়েছে অনেক কবিতা-গান। অনেকে বলেন, চেহারা দেখেই বোঝা যায়- কে চোর, কে সাধু। আর এ ধারণা প্রচলিত বিজ্ঞান জগতেও।

তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা। তাদের মতে- মানুষের মনের অভিব্যক্তি মুখের বা চোখের দিকে তাকিয়ে বোঝা সম্ভব নয়। এমনকি জানাও সম্ভব নয়- তিনি আসলে চোর নাকি সাধু। রেগে আছেন নাকি দুশ্চিন্তায় আছেন।

এ বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাফেকটিভ সাইন্স ল্যাবরেটরি। প্রতিষ্ঠানটির পরিচালক লিসা ফিডম্যান ব্যারেট তাদের সাম্প্রতিক বিভিন্ন গবেষণার প্রতিবেদনে জানান, মানুষের মুখ মণ্ডলের অভিব্যক্তি সর্বজনীন নয়।

আর/০৮:১৪/১৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language