ঢালিউড

‘যেনো পুরাই শাকিব খান’

ঢাকা, ০৬ অক্টোবর – সম্প্রতি চিত্রনায়ক শাকিব খান ও শবনম বুবলীর সন্তান শেহজাদ খান বীরের ছবি প্রকাশ করেছেন। শাকিব ও বুবলী তাদের নিজদের ফেসবুক পেজে ঘোষণা দিয়ে সন্তানের ছবি প্রকাশ্যে আনেন। বীর সামনে আসার পর থেকেই শুভ কামনা ভাসাচ্ছেন অনেকেই। শাকিব ভক্তরা ছবির নীচে মন্তব্য করছেন ‘যেনো পুরাই শাকিব খান।’

স্টার কিড হওয়ায় ছবি প্রকাশের পরপরই জনপ্রিয়তা বেড়ে গেছে বীরের। 
মা বুবলী ইতোমধ্যে বীরের নামে অফিসিয়াল ফেসবুক পেজও খোলেছেন।
যে পেজে হুর হুর করে বাড়ছে লাইক।  বীরের ছবি সেই পেজে প্রকাশ করা মাত্রই হচ্ছে শেয়ার।

এম ইউ/০৬ অক্টোবর ২০২২

Back to top button
🌐 Read in Your Language