সিলেট

চিকিৎসা নিতে ব্যাংকক গেলেন মেয়র আরিফ

সিলেট, ২৬ সেপ্টেম্বর – সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী চিকিৎসার জন্য থাইল্যান্ড গেছেন।

সোমবার তিনি সস্ত্রীক থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছান।

সিসিকের জনসংযোগ শাখা জানায়, সোমবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেটের ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় যান মেয়র আরিফুল হক চৌধুরী ও তার স্ত্রী শামা হক। বেলা সোয়া ১টায় হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যংককের উদ্দেশ্যে রওয়ানা দেন।

জনসংযোগ শাখা জানায়, কয়েক সপ্তাহ ধরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী শারীরিক অসুস্থতায় ভুগছেন। এরই মধ্যে তিনি সিলেট ও ঢাকায় কয়েক দফা চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য এবার তিনি ব্যাংকক গেলেন। আগামী ২ অক্টোবর তিনি দেশে ফেরার কথা রয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language