বলিউড

জন্মদিনে অর্জুনকে দামি উপহার মালাইকার

মুম্বাই, ২৪ জুন – দু’দিন পরেই অর্জুন কাপুরের জন্মদিন। সেদিন যে কিছু না কিছু চমক অপেক্ষা করছে তার আভাস মিলল এদিন মুম্বাই বিমানবন্দরে। অভিনেতাকে তার বান্ধবী মালাইকার সঙ্গে মুম্বাই বিমানবন্দরে দেখা গেল। জন্মদিনের কয়েকদিন আগে একসঙ্গে প্যারিস উড়ে গেলেন যুগলে। ২৬ জুন বয়স একবছর বাড়বে অভিনেতা অর্জুন কাপুরের। প্রেমিকের জন্মদিনের দিনকয়েক আগেই উপহার দিয়েছেন মালাইকা আরোরা।

মালাইকা এবং অর্জুন তাদের জন্মদিন উদযাপনের জন্য প্যারিসকে বেছে নিয়েছে। জন্মদিন যে রোম্যান্টিক হতে চলেছে তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। এদিন বিমানবন্দরে নীল টি-শার্টে অর্জুন আর মালাইকাকে দেখা গেল একই রঙ্গের ড্রেসে৷

এম এস, ২৪ জুন

Back to top button
🌐 Read in Your Language