অপরাধচট্টগ্রাম

দিনদুপুরে বাসের ভেতর ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪

চট্টগ্রাম, ২০ জুন – চট্টগ্রামে দিনে-দুপুরে বাসে দরজা বন্ধ করে গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় চার পরিবহন শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত দেড়টায় হাটহাজারী বাসস্ট্যান্ড ও ফটিকছড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পরিবহন শ্রমিকরা হলেন, বাসের চালক নুরুল আলম (৩০), চালকের সহকারী রবিউল (২৩) ও সুপারভাইজার রাজু (২৬) ও অন্য বাসের চালকের সহকারী মো. শাহাদাত (২২)।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান।

তিনি জানান, রোববার দুপুরে ভুক্তভোগী আত্মীয়ের বাসা থেকে অক্সিজেন মোড়ে আসেন। সেখানে রেলবিটের পাশে চট্ট মেট্রো-জ-১১-০১৬৯ বাসটি পার্কিং করা ছিল। এ সময় বাসের চালক নুরুল আলম, হেলপার রবিউল, সুপারভাইজার রাজু ও অন্য বাসের হেলপার শাহাদাত তাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথায় যাবেন’। কোর্ট বিল্ডিংয়ে যাওয়ার কথা বললে, তারা তাকে বাসে তোলেন। তবে কোনো যাত্রী না থাকায় পরিবহন শ্রমিকরা বাসটি অক্সিজেন মোড়ের পাশে কেডিএস ভবনের বিপরীত পাশে নিয়ে যায়।

এরপর বাসের দরজা বন্ধ করে রবিউল, রাজু ও নুরুল আলম ওই নারীকে ধর্ষণ করে। এ সময় শাহাদাত তাদের সহযোগিতা করে।

তিনি আরও জানান, ঘটনার পর ভুক্তভোগী অক্সিজেন পুলিশ বক্সে অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ অভিযুক্ত শাহাদাত হোসেনকে অক্সিজেন এলাকা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাকিদের রাতেই গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোর্পদ করা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/২০ জুন ২০২২

Back to top button
🌐 Read in Your Language