নাটক

সারিকার সঙ্গে সজলের ‘গেম অফ লাইফ’

ঢাকা, ১১ নভেম্বর- আবির ও শৈলীর সংসার বেশ ভালো ভাবেই চলছিলো। কোন এক সকালে কুরিয়ার যোগে শৈলীর নামে চলে আসে প্লাটিনামের একটি আংটি। কে পাঠিয়েছে এ আংটি তার কোন ঠিকানা নাই। আংটি নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে শুরু হয় সন্দেহ। আবির মনে করে এটি শৈলীর পুরনো প্রেমিক পাঠিয়েছে।

অপর দিকে নীরব একজন অন্ধ মানুষ। থাকে তাদের উপরের তলায়। সে বিষয়টি সমাধান করতে আসে তাতেও কোন লাভ হয় না। অবশেষে আবির একদিন সেই পুরনো প্রেমিকাকে অনেক মারধর করে। বিষয়টি শৈলী জানতে পেরে আবিরের উপর খেপে গিয়ে বাড়ী ছেড়ে চলে যায়। আশ্রয় নেয় ডাক্তার বোন লিলির বাসায়। এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘গেম অফ লাইফ’।

সম্প্রতি রাজধানীর আমিন বাজার সংলগ্ন একটি এলাকায় শেষ হয়েছে নাটকটির শুটিং। শফিকুর রহমান শান্তনু রচনায় নাটকটি পরিচালনা করেছেন দীপু হাজরা। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, সারিকা সাবরিন, সমাপ্তি মাসুক, মনি চৌধুরী , সবুজ রহমান, রাশেদা রাখী, মীর শীহদ, সবুর খন্দকার জুয়েল প্রমূখ।

জেড এস মাল্টিমিডিয়া প্রযোজিত এই নাটকটি খুব শিগগিরই প্রচারে আসবে বলে জানা যায়।

আডি/ ১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language