নাটক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন অপূর্ব

ঢাকা, ১১ নভেম্বর- এক সপ্তাহ পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।

বুধবার (১১ নভেম্বর) সকালের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপূর্ব নিজেই জানান তার বাসায় ফেরার কথা।

তিনি লিখেছেন, ‘আল্লাহর দয়ায় আমি বাসায় ফিরছি। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা নানাভাবে আমার পাশে ছিলেন। আপনাদের ভালোবাসার জোরেই আমার এই ফিরে আসা।’

করোনায় আক্রান্ত হয়ে টানা ৮দিন তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সেখানে আইসিইউতে ছিলেন তিনি। তাকে দেওয়া হয়েছে প্লাজমাও।

গত ১ নভেম্বর করোনা পজিটিভ হওয়ার পর ৩ নভেম্বর রাতে জিয়াউল ফারুক অপূর্বর শরীরের অবনতি ঘটলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে সঙ্গে নেওয়া হয় আইসিইউতে। এরপর শরীরে দেওয়া হয় প্লাজমা।

সর্বশেষ গত ২৮ অক্টোবর অপূর্ব অংশ নেন শিহাব শাহীনের ওয়েব ফিল্ম ‘যদি… কিন্তু… তবুও’-এর শুটিংয়ে।

সূত্র : বার্তা২৪

আর/০৮:১৪/১১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language