নাটক

অপূর্ব-ফারিনের ত্যাগে মুগ্ধ দর্শক

ঢাকা, ২৮ মে – জুটি হিসাবে বেশ জমে উঠেছে জিয়াউল ফারুক অপূর্ব ও ফারিনের রসায়ন। ২৪ মে প্রকাশিত তাদের নিয়ে নির্মিত ‘ত্যাগ’ নামে একটি নাটক সেটারই প্রমাণ দেয়। রিজভী আল আমিনের রচনা ও মেহেদী হাসান জনির পরিচালনায় নির্মিত এ নাটকের গল্প সমাজ সচেতনতামূলক।

একটি ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকে নাটকটি নিয়ে দর্শকদের মধ্যে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, আমি সব সময় একটু ব্যতিক্রম ধরনের গল্পে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, আগ্রহ প্রকাশ করি।

অনেক গল্পই হয়তো এরই মধ্যে বলা হয়ে গেছে নাটকে। তারপরও কিছু গল্প আমাদের অজানা থেকে যায়। সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বিধায় অনেক গল্প বলা হয়ে ওঠে না। কিন্তু সমাজের মানুষকে সচেতন করতে অনেক সময় আমাদের জরুরি সতর্কতার জন্য কিছু কিছু গল্প সামনে তুলে ধরা উচিত। এটি তেমনই একটি গল্প।

নাটকটি প্রচারের পর বেশ ভালো সাড়া পাচ্ছি।’ নির্মাতা জানিয়েছেন, ‘অপূর্ব ও ফারিনের জুটি প্রসঙ্গে নির্মাতা জানিয়েছেন, ‘অপূর্ব ভাই সব সময়ই ভীষণ কো-অপারেটিভ। এ নাটকের জন্য তিনি বেশ শ্রম দিয়েছেন। যথারীতি ফারিনও। যে কারণে একটি ভালো গল্প যথাযথভাবে দর্শকের মধ্যে তুলে ধরা সম্ভব হয়েছে।

আর জুটি হিসাবে দুজনেই দারুণ।’ এদিকে ফারিণ বর্তমানে দেশের বাইরে আছেন। দেশে ফেরার পর আবারও তিনি নাটকের কাজে নিয়মিত হবেন বলে জানিয়েছেন। অপূর্ব এরই মধ্যে নাটকের শুটিংয়ে ফিরেছেন। গেল ঈদে তার অভিনীত বেশকিছু নাটক দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

এম এস, ২৮ মে

Back to top button
🌐 Read in Your Language