টলিউড

গাড়ি থামিয়ে রাস্তা থেকে কী কিনে খাচ্ছেন কোয়েল?

কলকাতা, ০২ মে – রোববার নিজেই নিজেকে স্পেশাল ট্রিট দিচ্ছেন কোয়েল মল্লিক।

কাজের খাতিরে সব নায়িকাই অল্পস্বল্প ডায়েট মেনটেন করেন। রোববার সেসব ভুলে কলকাতার রাস্তা থেকে পছন্দের পানীয় কিনে খেলেন কোয়েল।

মাটির ভাঁড়ে লাচ্ছি খাচ্ছেন নায়িকা। পছন্দের লাচ্ছি খেয়ে বেজায় খুশি কোয়েল মল্লিক। লাচ্ছির উপরের দুধের মোটা স্বরে মজেছেন নায়িকা।

কোয়েল নিজেই লিখেছেন যে দোকানদারকে লাচ্ছির মালাই ডবল করে দেয়ার অনুরোধ করেছেন তিনি।

বরাবরই সিম্পল লাইফস্টাইল মেনটেন করেন কোয়েল। তার রাস্তা থেকে লাচ্ছি কিনে খাওয়ার ছবি মনে ধরেছে নেটিজেনদের।

এম এস, ০২ মে


Back to top button
🌐 Read in Your Language