অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে সোমবার ঈদ

ক্য়ানবেরা, ৩০ এপ্রিল – সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ায় শনিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে দেশ দুটিতে আগামী রোববার ত্রিশ রমজান পূর্ণ হবে। দুই দেশের শরিয়াহ কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে।

সিঙ্গাপুরের মজলিস উগামা ইসলাম জানিয়েছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে আগামী সোমবার দেশটির মুসলিমরা ঈদুল ফিতর উদযাপন করবেন।

অস্ট্রেলিয়ার জাতীয় ইমাম কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, রোববার রমজানের শেষ দিন হবে। সেই হিসেবে দেশটিতে সোমবার ঈদুল ফিতর উদযাপন করা হবে।

সূত্র: রাইজিংবিডি
এম ইউ/৩০ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language