সিনেমা দেখে ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলায় চড়-থাপ্পড় (ভিডিও)

মুম্বাই, ২৩ মার্চ – সম্প্রতি বলিউডে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। এটি পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। যদিও সিনেমাটি মুক্তির আগে তেমন প্রচার-প্রচারণা দেখা যায়নি। কিন্তু মুক্তির পরপরই সিনেমাটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
ভারতজুড়ে ইতোমধ্যেই সিনেমাটি ঝড় তুলেছে। মাত্র ১১ দিনে বলিউড বক্স অফিস কাঁপিয়ে ইতোমধ্যেই প্রায় ২০০ কোটি রুপি আয়ের পথে সিনেমাটি। মাত্র ১৪ কোটি রুপি বাজেটে নির্মিত একটি সিনেমার এমন অবিশ্বাস্য সাফল্য নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায়ও চলছে আলোচনা।
তবে সিনেমাটিকে কেন্দ্র করে এখন বড় ধরনের ধর্মীয় ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে। অনেক তারকাই এ নিয়ে বেশ বিতর্কিত মন্তব্য করেছেন।
এবার হলে সিনেমা চলাকালীন ‘পাকিস্তান জিন্দাবাদ’ চিৎকার দিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে। এর জেরে দুজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।
সিধু নামের একজনের টুইটার প্রোফাইলে দেওয়া ভিডিওতে এমন দৃশ্য দেখা গেছে। ভিডিও’র ক্যাপশনে বলা হয়েছে, তেলেঙ্গানার আদিলাবাদ এলাকার নটরাজ থিয়েটার নামের সিনেমা হলে এই ঘটনা ঘটেছে।
সেখানে, হলে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা চলাকালীন দুজন ব্যক্তি ‘পাকিস্তান জিন্দাবাদ স্লোগান’ দিচ্ছিলেন। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন দর্শকদের একাংশ। যারা এই স্লোগান দিচ্ছিলেন, তাদের বেধড়ক মারধর করা হয়।
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত আলোচিত-সমালোচিত ‘দ্য কাশ্মীর ফাইলস’। সিনেমাটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী যোশি।
Two people thrashed by crowd for chanting #PakistanZindabad during screening of #TheKashmirFiles at Natraj Theatre in #Adilabad, #Telangana.
No complaint lodged. Those two are absconding. pic.twitter.com/aJLjwOimkn
— Siddhu Manchikanti (@SiDManchikanti) March 18, 2022
এম এস, ২৩ মার্চ







