টলিউড

সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জয়া আহসান

কলকাতা, ১৫ ফেব্রুয়ারি – অভিনেত্রী জয়া আহসান মানেই যেন জয়জয়কার। দেশের সীমানা ছাড়িয়ে বেশ কয়েকবছর ধরেই ওপার বাংলায় সাফল্যের সঙ্গে কাজ করছেন। কলকাতায় জনপ্রিয়তা যেমন পেয়েছেন, তেমন অর্জন করেছেন বহু পুরস্কারও।

এবার সেরা অভিনেত্রীর স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গের চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অ্যাওয়ার্ড’ পেয়েছেন জয়া।

সুখবরটি জয়া নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করে জানিয়েছেন।

অনুভূতি প্রকাশ করে জয়া পোস্টে লিখেছেন, “এই পুরস্কার দেওয়ার জন্য সন্মানিত বিচারকদের বিশেষভাবে ধন্যবাদ। এছাড়াও অতনুদা ও পুরো ‘বিনিসুতোয়’ টিমকে ধন্যবাদ জানাই আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের জন্য ভালোবাসা।”

ভারতের সবচেয়ে জনপ্রিয় পুরস্কার ফিল্মফেয়ারও পেয়েছেন জয়া আহসান। ২০১৮ সালে ‘বিসর্জন’ এবং ২০২১ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ সিনেমার জন্য ফিল্মফেয়ারে সেরা অভিনেত্রী হন তিনি।

এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language