বলিউড

রণবীরের কোন স্বভাবে বিরক্ত দীপিকা?

মুম্বাই, ১১ ফেব্রুয়ারি – স্বামী রণবীর সিংহের কোন অভ্যাসে বিরক্ত হন দীপিকা? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বলিউডের এই অভিনেত্রী।

উত্তরে দীপিকা বললেন, ‘আমাকে বিরক্ত করতে ওকে খুব বেশি কিছু করতে হয় না। ও খুব তাড়াতাড়ি খাবার খায়। ওর এই স্বভাবটা আমাকে খুব বিরক্ত করে। আমি দু’গ্রাস খেতে না খেতেই ওর খাওয়া শেষ হয়ে যায়।’

অন্যদিকে রনবীরের কোন স্বভাব দীপিকাকে এখনও মুগ্ধ করে? এ প্রশ্নের জবাবে দীপিকা বলেন, ‘রণবীর খুবই সংবেদনশীল একজন মানুষ। ও সকলের কথা ভাবতে পারে।’

সঞ্জয় লীলা ভান্সালীর ‘রামলীলা’-র সেটে আলাপ হয় রনবীর-দীপিকার। সেই থেকে বন্ধুত্ব, এরপর প্রেম। ২০১৮ সালে গাঁটছড়া বাঁধেন এই তারকা দম্পতি।

এন এইচ, ১১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language