ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

ঢাকা, ০৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ। বৃহস্পতিবার চূড়ান্ত হয়ে গেছে এই সিরিজটির সূচিও। এই সিরিজের ওয়ানডে ম্যাচগুলো হবে চট্টগ্রামে, এবং সিরিজের টি-টোয়েন্টি ম্যাচদুটো অনুষ্ঠিত হবে ঢাকায়।

বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে এ সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেখানে দেখা যায় আগামী ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। উল্লেখ্য, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ঢাকায় হবে টি-টোয়েন্টির দ্বৈরথ।

বিসিবি আরও জানায়, ওয়ানডে সিরিজের ম্যাচগুলো শুরু হবে বেলা ১১টায়। আর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো শুরু হবে বিকেল তিনটা থেকে।

এই সিরিজে খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে আফগান দল। এরপর সিলেটে চলবে তাদের কন্ডিশনিং ক্যাম্প, যদিও সেখানে কোনো ম্যাচ থাকছে না এই সিরিজের। আর এই সিরিজে টাইগারদের নিজেদের স্কোয়াড ঘোষণা করবে আগামী ১৫-১৭ ফেব্রুয়ারির মধ্যে।

এক নজরে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচী

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language