বিচিত্রতা
উলের বদলে বোনা হলো নুডলস!, ভিডিও ভাইরাল

ইন্টারনেটের ভার্চুয়াল জগতে বিভিন্ন শৈল্পিক ভিডিও, অনুপ্রেরণাদায়ক গল্প এবং আরও অনেক কিছু খুঁজে পাওয়া যায়। একই সঙ্গে পাওয়া যায় কিছু উদ্ভট ভিডিও। এই ভিডিওগুলি দেখে অবাক হয়ে যাবেন আপনিও।
এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি উল বোনার কাঁটা দিয়ে বুনছেন নুডুলস।
উদ্ভট এই ভিডিওটি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল হচ্ছে এবং প্রায় ৩ লক্ষ ৮০ হাজার লাইক পেয়েছে। বিশ্বজুড়ে নেটপাড়ার নাগরিকরা ক্লিপটি সম্পর্কে মিশ্র মতামত প্রকাশ করেন। এই ভিডিওটির মন্তব্য বিভাগ প্লাবিত হয়ে গেছে মানুষের প্রতিক্রিয়ায়।
নেটিজেনদের মধ্যে একজন লিখেছেন, “এগুলিকে শুকিয়ে শক্ত হতে দিন তারপরে একটি মোড়কের মধ্যে রেখে দিন এবং কেউ পার্থক্য করতে পারবে না।”
এন এইচ, ০৪ ফেব্রুয়ারি









