বিচিত্রতা

ভিখারির অ্যাকাউন্টে দেড় কোটি, সঙ্গে ৫টি বাড়ি !

ইজিপ্টের এক মহিলা ভিখারির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১ কোটি ৪২ লক্ষ টাকার হদিশ পাওয়া গেছে। তার নামে ৫টি বাড়িও আছে বলে জানা গেছে। একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে এই খবর উঠে এসেছে।

সেদেশের বিভিন্ন রাজ্যে ঘুরে ঘুরে ভিক্ষা করত ওই ভিখারি। নিজেকে প্রতিবন্ধী হিসেবে দেখিয়ে হুইল চেয়ারে বসে ভিক্ষা করত সে।

জানা গেছে শুধু মাত্র ভিক্ষা করার সময় হুইল চেয়ারে বসত ওই ভিখারি। বাকি সময় পায়ে হেঁটেই ঘুরত সে।

ভিখারিকে নিজের পায়ে হাঁটতে দেখে সন্দেহ হয় এক ব্যক্তির। তারপরেই প্রকাশ্যে আসে আসল ঘটনা।

পুলিশি তদন্তে জানা গেছে ভিখারির নাম নফিসা এবং সে পুরোপুরি সুস্থ।

এন এ/ ০১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language