ফ্যাশন

আপনি ল্যাম্পশেডিং হতে চান?

‘ল্যাম্পশেডিং’ শব্দটি প্রথমে শুনলে আপনি হয়তো অনেক কিছুই চিন্তা করে ফেলবেন… তবে খুব সম্ভব আপনি ভুল করছেন। এটা হচ্ছে এখন একটি নতুন ট্রেন্ড!
এই ট্রেন্ডটি হল থাই-হাই হিলের সাথে বেঢপ বড় আকৃতির জাম্পার পরা আর সাথে মিনি স্কার্টও থাকতে পারে।

এর ধারণাটি হল এমন যে, চিন্তা করুণ আপনি হচ্ছেন একটি ল্যাম্প। আপনার পাগুলো হচ্ছে ল্যাম্পের স্টেম আর পোশাকগুলো হচ্ছে ল্যাম্পশেড।

জনপ্রিয় পপতারকা রিহানাও এই ট্রেন্ডের একজন বড় ফ্যান যিনি প্যারিসের ব্র্যান্ড ‘ভেটমেন্টস’কে পছন্দ করেন। এই ব্র্যান্ড গত বছর থেকেই তাদের শোতে বেঢপ বড় আকৃতির হুডির সাথে থাই-হাই হিল দেখিয়ে আসছে। এছাড়া গত বছর শরৎ ও শীতের কালেকশনে অনেক জায়গায় এই ট্রেন্ড দেখা গেছে।

আরও পড়ুন ::

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language