ফুটবল

ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ বিলবাও

স্প্যানিশ সুপার কাপের ৩৮তম ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ম্যাচটি।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। দুর্দান্ত পারফর্ম করেন বেনজামা-ভিনিসিয়াসরা। দ্বিতীয় সেমিতে অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে, শিরোপার লড়াইয়ে উঠে আসে অ্যাথলেটিক বিলবাও। লক্ষ্যভেদ করেন নিকো উইলিয়ামস-ইয়েরে আলভারেজ।

কিং ফাহাদ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বিলবাওকে হারিয়ে ১২তম শিরোপা ঘরে তুলতে চায় লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে, টানা দ্বিতীয় ও সব মিলিয়ে চতুর্থ শিরোপায় চুমু দিতে মরিয়া বিলবাও।

সূত্র : আরটিভি
এন এইচ, ১৬ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language