সম্পর্ক

মুখ দেখেই মেয়েদের মন পড়ে ফেলুন সহজেই

মেয়েদের মন বোঝা খুবই কঠিন, চরিত্র বোঝা আরও কঠিন। কিন্তু এমন কিছু পদ্ধতি রয়েছে যা দেখে আপনি অনায়াসে পড়ে ফেলতে পারেন একজন মহিলাকে। তিনি কেমন, কি পছন্দ করেন, এসবের উত্তর পেয়ে যাবেন শুধু মুখের দিকেই তাকিয়েই।

১. ওভাল শেপের মুখ, চওড়া কপাল- এই রকম মুখের মহিলারা যে কোনও পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন। এরা মানুষকে শান্তি দিতে পারে। এদের সঙ্গে থাকলে অন্যান্যরা খুশি থাকতে পারেন।

২. মুখের আকৃতি তিনকোনা, হাড় বেরিয়ে থাকে- এই ধরনের মুখ খুব বেশি দেখা যায় না। এরা সাধারণত নেতৃত্ব দিতে চান। এরা সাধারণত জীবনে খুব সফল হন।

৩. গোল মুখ, চওড়া গাল- এরা সাধারণত খুব দয়ালু প্রকৃতির হন। সবসময় অন্যের প্রয়োজনের দিকে আগে খেয়াল রাখে। এদের সঙ্গে সম্পর্ক তৈরি হলে খুব সখী হওয়া যায়। তবে এরা নিজের থেকেও পরের জন্য এত বেশি ভাবে যে সেটা বিরক্তির কারণ হয়ে উঠতে পারে।

৪. চৌকো মুখ- এরা ভীষণ যুক্তিবাদী হন, এরা সবকিছু বিশ্লেষণ করতে চান। এরা অনেক বড় বড় প্রজেক্ট অনায়াসে সামাল দিতে পারেন।

৫. পানপাতার মত মুখ- এদের ইচ্ছাশক্তি প্রবল হয়। কোনও কিছু চাইলে সেটা এরা করেই ছাড়ে। এটা এদের ভিতরের শক্তি। এরা খুব দৃঢ়প্রতিজ্ঞ হন।

৬. লম্বা মুখ- এরা কর্মদক্ষতায় সবার আগে। যে কোনও কাজ নিখুঁতভাবে করে থাকে এই মহিলারা। তবে এদের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে কথা শুনিয়ে দিতে ছাড়ে না।

এম এন / ৩১ অক্টোবর

Back to top button
🌐 Read in Your Language