বলিউড

কপিলের সেটে অনুমতি না পেয়ে রেগে বেরিয়ে গেলেন মন্ত্রী

মুম্বাই, ২৫ নভেম্বর – স্মৃতি ইরানি। এক সময়ের ভারতীয় টেলিভিশনের দাপুটে অভিনেত্রী এখন কেন্দ্রীয় শিশু ও নারী কল্যাণ মন্ত্রী। এই বিখ্যাত ব্যক্তিত্ব অনুমতি পেলেন না ‘দ্য কপিল শর্মার শো’র সেটে ঢোকার!

জানা গেছে, অনুমতির অপেক্ষায় আধ ঘণ্টা কপিলের সেটের বাইরে দাঁড়িয়ে থেকেছেন স্মৃতি। তবু কেউ তাঁকে অভ্যর্থনা জানায়নি। ভেতরে যাওয়ার উপায় না পেয়ে শেষমেশ সেট ছেড়ে বেরিয়ে যান স্মৃতি। রওনা দেন নির্দিষ্ট গন্তব্যে। পরে যারাই এই খবর জেনেছেন, তারাই হতবাক।

বিশেষ অতিথি হিসেবে এ দিন স্মৃতি ইরানি ‘দ্য কপিল শর্মা শো’তে পৌঁছেছিলেন। নিজের লেখা বই ‘লাল সালাম’-এর প্রচারেই এসেছিলেন তিনি। কিন্তু তার আসবার খবর নাকি জানতেন না স্টুডিওর বাইরে উপস্থিত নিরাপত্তাক্ষীরা। কেন্দ্রীয় মন্ত্রী কোনোরকম কনভয়, এমনকি বাউন্সার ছাড়া সেখানে হাজির কেন, তাও বুঝে উঠতে পারেনি তারা।

স্মৃতি ইরানি প্রায় আধঘন্টা অপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে যান। এই ভুল বোঝাবুঝির জন্য ওই নিরাপত্তারক্ষীর ওপর ক্ষেপে যান কপিল শর্মা।

পুরো ঘটনা জানতে পেরে তিনি তখনই ফোন করে স্মৃতি ইরানির কাছে ক্ষমা চান। কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে, সোজা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী।

এন এইচ, ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language