যে দল নিয়ে বাংলাদেশে আসছে পাকিস্তান

ইসলামাবাদ, ০৯ নভেম্বর – ২০১৫ সালের পর আবার বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা পাকিস্তান ১৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। তিনটি টি-টোয়েন্টির পর দুইটি টেস্ট খেলবে বাবর আজমের দল।
বাংলাদেশ সফরের জন্য সোমবার ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) । মোহাম্মদ হাফিজ বাদে বিশ্বকাপ স্কোয়াডের ১৪ জনই আছেন দলে। যুক্ত হচ্ছেন ইফতিখার আহমেদ, হায়দার আলি, খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি। টেস্ট স্কোয়াড কিছুদিনের মধ্যেই ঘোষণা করতে পারে পিসিবি।
১৯, ২০ ও ২২ নভেম্বর দুই দল তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে মিরপুরে। এরপর ২৬ নভেম্বর থেকে প্রথম টেস্ট চট্টগ্রামে, ৪ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট মিরপুরে। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হবে এই সিরিজ দিয়ে।
পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শোয়েব মালিক, হায়দার আলি, উসমান কাদির ও শাহনাওয়াজ দাহানি।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৯ নভেম্বর









